আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

#( বগুড়া) প্রতিনিধি: 

 বগুড়ায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে   র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রশাসনিক চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপ-পরিচালক সমাজসেবা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিউল আলম। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,সহকারী পরিচালক সমাজসেবা মো. ইউসুফ আলী, প্রতিবন্ধী ডেভলবমেন্ট ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক মো. হাসানুর রহমান ঝন্টু, উন্নয়ন সহযোগী সংগঠন সিপিডিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এবং প্রতিবন্ধীদের পক্ষ থেকে মনিরুল ইসলাম অংশ নেন।##