আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সাংবাদিক মীর্জা আমজাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

(বগুড়া) প্রতিনিধি :

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মীর্জা সেলিম রেজার পিতা সাংবাদিক মীর্জা আমজাদ হোসেন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে নর্থ বেঙ্গল জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক মীর্জা সেলিম রেজা। সাংবাদিক রেজাউল হক বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, ইসলামী চিন্তাবিদ গোলাম রব্বানী, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুর রশিদ, সাংবাদিক ফেরদৌসুর রহমান, পবিত্র প্রামাণিক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সাংবাদিকতার ক্ষেত্রে যে তোষামোদি ও দলীয়করণ সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ পেতে হলে প্রয়াত সাংবাদিক আমজাদ হোসেনের আদর্শকে ধারন করতে হবে। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, আব্দুস সালাম, ছানাউল হক শুভ, আহসান হাবিব দুলাল, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে প্রয়াত আমজাদ হোসেন ও বগুড়া প্রেসক্লাবের মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন গোলাম রব্বানী।