আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে ২০তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে ২০তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪ইং উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং এনজিও সংগঠন র‌্যালী ও আলোচনা সভা সহ ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমদ।

আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট অন্তরা সরকার অদ্রি, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইশবাল আহমদ, আব্দা বহুমুখী যুব সংঘের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি.এম. এনাম আহমদ, ম্যাক বাংলাদেশ এর পরিচালক এস.এ হামিদ, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।