আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে সরকারি জায়গাতে পুকুর খননের বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় ভূমি অফিসের দুই সদস্য আহত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জায়গাতে পুকুর খননের বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলার শিকার হলেন শ্রীমঙ্গল ভূমি অফিসের দুই সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায়। আহতরা হলেন শ্রীমঙ্গল সদর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)। আহতদের কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভুমি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় সরকারী ভূমিতে স্থানীয় মিজাম মিয়ার পুত্র রশিদ মিয়া, চৌধূরী মিয়া ও রাসেল মিয়া গংরা পুকুর খনন করছে মর্মে খবর পেয়ে স্থানীয় ভূমি কর্মকর্তা নির্দেশে তারা সরেজমির পরিদর্শন ও পুকুর খননকারীদের নিষেধ করতে যান। তারা ঘটনাস্থলে গিয়ে পুকুর খননকারীদের নিষেধ দিয়ে ফিরে আসার পথে উল্লেখীত দৃর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে, শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ^াস জানান, খবর পেয়ে তিনি ও শ্রীমঙ্গল থানা ওসি (অপারেশন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন তাঁর পাঠানো লোকদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তাই সরকারী কাজে বাধা ও সরকারী কর্মকর্তাদের উপর হামলা করে আহতের ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান।

ছবি ক্যাপশন। আহত শ্রীমঙ্গল সদর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)।