আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে উপজেলা জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে দরস পেশ করেন মাওলানা এম এ শহিদ।

রাজনগর উপজেলা যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য, সাবেক জেলা আমীর মু আব্দুল মান্নান।

উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মু ইয়ামির আলী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, মৌলভীবাজার জেলা যুব বিভাগের সভাপতি সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিছবাহ উল হাসান, মৌলভীবাজার পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারী আবু নোমান মুয়িন, ছাত্রনেতা হাফিজ রায়হান আহমদ।

সমাবেশে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, উপজেলা শুরা সদস্য সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান, সায়াদ আহমদ, জামায়াত নেতা এস এম জাকারিয়া, মাওলানা এম রহমান আযাদ, মাওলানা বেলাল আহমদ, আব্দুর রউফ লিটন, মাওলানা সাজেদ আহমদ, ফুজায়েল আহমদ, যুবনেতা তারেক আহমদ, তাজ উদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।