আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা


মৌলভীবাজার প্রতিনিধি ঃ বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ইং উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে সেন্ট্রাল রোডস্থ (সোনালী ব্যাংক, আঞ্চলিক শাখা‘র বিপরীতে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আজ ১০ ডিসেম্বর বিকালে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র যুগ্ন সাধারণ সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী এর সভাপতিত্বে ও জেলা শাখা‘র অন্যতম সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মশাহিদ আহমদ, তাওহীদ ইসলাম দাবা একাডেমী, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহিদ ইসলাম, এস এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নারী নেত্রী পার্বতী, সংগঠনের সদস্য আব্দুর রহমান রহমান, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক কেএম সাইদুল ইসলাম, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা, মৌলভীবাজার সভাপতি সাংবাদিক হাফেজ মিনহাজ আহমদ, আবু লেইচ, জাকার আহমদ প্রমুখ। আলোচনা সভায় জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (ইউডিএইচআর) গ্রহণ করে। সেই দিনটিকে উপলক্ষ্য করে, বিশ্বব্যাপী জাতি, বর্ণ, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক বা অন্যান্য মতামত, জাতীয় বা সামাজিক উৎস, সম্পত্তি, জন্ম বা অন্যান্য পদ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের বিষয়টি তুলে ধরার জন্যই পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস।