আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেল লাইন অবরোধ স্থানীয়দের

( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন প্রায় আধ ঘন্টা অবরোধ করেছে স্থানীয় ব্যবসায়ি ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দোলনচাঁপা নামক একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করেন তারা। এতে ১৫ মিনিট সময় ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয় তারা।স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টায় রেলওয়ে স্টেশনে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে স্টেশনের সামনে লাইন অবরোধ করে এলাকাবাসী। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর অবরোধকারীরা ট্রেনটিকে আটকে রাখেন।অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বছরখানেক আগে ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন। সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন জানান। বেলা সাড়ে ১২ টার দিকে তারা স্টেশন চত্বরে আন্তঃনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি পঞ্চগড় লালমনিরহাট অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বেলা ১২টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।