আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

তারেক রহমানের সহধর্মীনী ডা: জোবায়দা রহমান প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে বই বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

(বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনী হৃদরোগ বিশেষজ্ঞ ডা: জোবায়দা রহমান কর্তৃক প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সহায়ক বই বিতরণ ও ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আয়োজনে হৃদরোগ প্রতিরোধে সহায়ক বই বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, মো: হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ডা: শাহ্ধসঢ়; মো: শাজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: ওয়াদুদুল হক তরফদার,ডা: আসফারুল হাবিব রোজ, ডা: ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ। মেডিকেল ক্যাম্পে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার আ ন ম মনোয়ারুল কাদির বিটুসহ অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের সেবা দেন। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সঠিক তত্ত্বাবধানে সহায়তা বই বিতরণ করা হয়। এই বইয়ে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।