আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং  তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম, সাদিক আল শাফিন,  মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক মাওঃ লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়