আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

(বগুড়া) প্রতিনিধি :  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে মুক্তির ফুল বাড়ীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । আজ ( শনিবার) সকাল পৌনে ৭টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিরফুলবাড়ীতে পুষ্পামাল্য অর্পণ করা হয়। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, সাইফুল ইসলাম, মোস্তফা মোঘলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বগুড়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকেও মুক্তির ফুলবাড়ীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সাংবাদিক ইউনিয়ন বগুড়া সহ- সভাপতি আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল, ইকবাল হোসেন, আইনুর ইসলাম, সেলিম, উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন