আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর, সবুজের সমারোহে ঘেরা  শ্রীমঙ্গলের রাজঘাট চা বাাগান

পিন্টু দেবনাথ :

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর, সবুজের সমারোহে ঘেরা  শ্রীমঙ্গলের রাজঘাট চা বাাগান।  এ চা বাগানের রয়েছে একটি মনোরম নয়নাভিরাম লেক। লেক এর চারপাশে চা বাগান। লেকটি দেখলে মনে হবে সবুজের বুকে বাংলার মানচিত্র।  তিন টিলার মধ্যখানে প্রাকৃতিকভাবেই প্রায় ১০ একর আয়তনের এ লেক।

হেমন্তের শেষ ও শীতের আগমনীতে ঝাকে ঝাকে অতিথি পাখিদের আগমন ঘটছে। দিনভর জলকেলি, খুনসুটি সে সঙ্গে কিচির-মিচির শব্দ, কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে ওড়োউড়ি ও কলকাকলিতে মুখরিত। সকাল থেকে বিকেল পর্যন্ত অগণিত পাখির কিচির-মিচির শব্দে মুগ্ধ ওই এলাকার বাসিন্দারা। স্থানীয়রা এ স্থানটিকে পাখির ‘মঞ্জিল’ বলে ডাকেন। পাখির কিচিরমিচির শব্দে মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলা, খাবারের সন্ধানে লেকের এক পাশ থেকে আরেক পাশে অবাধ বিচরণ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পাখি ও প্রকৃতি প্রেমীরা।

শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২৯  কিলোমিটার দূরে অবস্থিত রাজঘাট লেক। চারপাশজুড়ে সবুজের সমারোহ আর উঁচু-নিচু টিলা থেকে লেকে পর্যন্ত নেমে এসেছে সবুজ সারি সারি চা বাগান। মাঝখানের সমতলে এই প্রাকৃতিক লেকের অবস্থান।

বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ হাজারো অতিথি পাখি দল বেঁধে আসছপ। ফলে লেকে বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমীদের আনাগোনা বাড়ছে।

চা বাগানের এ লেকটি অতিথি পাখির কারণে ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি, উড়ে চলা, নীরবে বসে থাকা মানুষকে আকৃষ্ট করে। তাই দূরদূরান্ত থেকে লোকজন একনজর পাখি দেখার জন্য এখানে আসেন। চলমান  রাস্তার লোকজন গাড়ি থামিয়ে অথবা পায়ে চলার পথে এখানে একদ- দাঁড়াতে বাধ্য হন।

এখানে পাখিদের আনন্দে মেতে উঠার সৌন্দর্য খুব কাছে থেকে দেখা যায়। এমনই একটি সৌন্দর্য লেক, যা বারবার দেখার ইচ্ছে জাগে। ক্লান্ত মনকে প্রশান্তি পেতে ছুটে আসুন রাজঘাট চা বাগান লেকে। আপনাকে দেবে বাড়তি আনন্দ।