আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার  পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। সোমবার (১৬ই ডিসেম্বর)  সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মুক্তাদির হোসাইন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান, প্রশিক্ষণ বিষয় সম্পাদক মো: আলতাফুর রহমান,  মামুনুর রশীদ চৌধুরী মসু প্রমুখ।

এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহিদদের স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, জাতির বীর সন্তানেরা মহান মুক্তিযুদ্ধে নিজের বুকের রক্ত দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র  রেখে গেছেন। তাদের আত্মত্যাগের কারণে বিশ্বের বুকে আমরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতা কে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।