আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অতি বিপন্ন ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করা লাউয়াছড়া বনে অবমুক্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্ত করে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের উদ্যোগে এই অতি বিপন্ন কচ্ছপ গুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় এই ৬টি হলুদ কচ্ছপে ট্রান্সমিটার সংযুক্তঅবমুক্ত করা হয়।
       এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও ঢাকার বন সংরক্ষক ইমরান আহমেদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানঁ, লাউয়াছড়া বিট অফিসার আনিস আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক শিমুল তরফদার, সালাহউদ্দিন শুভসহ বন কর্মকর্তা ও ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের কর্মকর্তা ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
       পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ শ্রীমঙ্গল এর সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।