মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলার সকল
রাজনৈতিক নেতা সুশিল সাজের প্রতিনিধি ও সরকারি দপ্তর
প্রধানদের সাথে সিলেট বিভাগীয় কমিশনার এর মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ ডিসেম্ভর) বুধবার জেলা প্রশাসনের আয়োজনে
দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুল হলে এ সভাটি
অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বেসভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার
(অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ রেজা উন নবী।
এ সময় উপ¯ি’ত ছিলেন পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর
হোসেন পিপিএম সেবা, সিভিল সার্জন ডা:মামুনুর রহমান,
জেলা বিএনপির আজবায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য
মিজানুর রহমান জেলা জামায়াতের আমীর শায়েদ আলী,সাধারন
সম্পাদক ইয়ামীর আলী, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান,জেলা
ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,প্রেসক্লাবের আহবায়ক বকশী
ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ জেলার
সকল দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত
সচিব) খান মোহাম্মদ রেজা উন নবী বলেন, সরকারী প্রতিটি
দপ্তরের কর্মকর্তারা বিগত সরকারের সময়ে ঘুষ, নিয়োগ
বানিজ্য এবং দুর্নীতিতে সমান অংশিদার ছিলেন। দুর্নীতি
না করে দেশের প্রতি ভালোবাসা দিয়ে সিলেট বিভাগের
উন্নয়নে মৌলভীবাজার বাসীর সহযোগিতা কামনা করেন।






