আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভানুগাছ রেলওয়ে মাঠে ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্ট এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলালের সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু, বিএনপি নেতা মো: আবুল হোসেন, সমাজসেবক সফিকুল ইসলাম সুফি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন ও ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমদ প্রমুখ। মাসব্যাপি খেলায় মোট ১৬টি দল আংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ক্রিকেট প্লেয়ার্স, আদমপুর-কে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব, কমলগঞ্জ ৩৮ রানে জয়লাভ করে। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ক্রীড়ামোদী সহ¯্রাধিক দর্শক উপভোগ করেন।