আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কমলগঞ্জে ভাতিজার হামলায় চাচা আহত

কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে আপন চাচাকে রক্তাক্ত জখম করেছে ভাতিজা মকুল ভট্রাচার্যের পুত্র টিটু ভট্টাচার্য্য। হামলায় আহত চাচা বকুল ভট্টাচার্য্য (৫২ ) এর স্ত্রী জয়া ভট্টাচার্য্য বাদি হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অদ্য ২৯/১২/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় হামলার ঘটনা ঘটেছে।
পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদী টিটু ভট্টাচার্য্য বাদীর পরিবারের সহিত মারধর করার পায়তারা করিয়া আসিতেছে। ঘটনার সময় টিটু ভট্টাচার্য্য চাচার পুকুরে জোর পুর্বক মাছ ধরতে গেলে চাচা বাধা নিষেধ করিলে তাকে গালিগালাজের এক পর্যায় দেশীয় অস্র নিয়ে হামলা করলে চাচা বকুল ভট্টাচার্য্য রক্তাক্ত জখমে গুরুতর আহত হন। সুযোগমতে বাদীর ছেলের বাম প্যান্টের পকেট থেকে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায়। ঘটনাস্থলে বাদির স্বামীকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে টিটু ভট্টাচার্য্য। পরে থাকে উদ্বার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসংবাদ পরিবেশন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কমলগঞ্জ থানার এস আই মো: সবুজ মিয়া জানান, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।