আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় এক  যুবককে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা   

   (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩২) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি আনুমানিক সাড়ে ১২টায় বগুড়া শহরের উপকন্ঠে চারমাথা এলাকার নিশিন্দারা পশ্চিমপাড়া গ্রামে। ইউসুফ আলীর পুত্র নিহত আবু সাঈদ বালু ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। দাম্পত্য জীবনে সামিয়া আক্তার (৭) নামের তার এক শিশু কন্যা রয়েছে। প্রত্যক্ষদর্শী মিষ্টার হোসেন নামের এক ব্যক্তি জানান, তিনি আবু সাঈদের প্রতিবেশি। চারমাথায় তার দোকান বন্ধ করে রাত্রি আনুমানিক সোয়া ১২ টার দিকে বাড়িতে যাবার সময় সাঈদকে আমি ঘটনাস্থলে দেখে গেছি। তার কিছু পরেই শুনি তাকে কেউ কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই বিষয়ে বগুড়া 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ জালাল উদ্দীন আমার দেশকে জানান, ঘটনাটি শোনার পরেই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের কারণ এবং খুনের সাথে কারা জড়িত তাদের সনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তবে খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।###