আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা মেয়েসহ প্রাণ গেল তিনজনের

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতর হলেন- মো: ফারুক ও তার শিশু কন্যা হুমায়ারা ও ভ্যান চালক শাহিনুর রহমান। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন৷ পুলিশের এই কর্মকর্তা জানান,  সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি রিক্সাভ্যান যাওয়ার পথে এটির চাকা ভেঙ্গে যায়। এসময় পিছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। রিক্সাভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি আরও জানান, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।