আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যোগ্যতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ করতে হবে।_শেখ মুজিবুর রহমান

 

★

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি,ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান বলেছেন,বর্তমান প্রতিযোগিতার যুগে পরিকল্পিতভাবে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন না করতে পারলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার। তাই গ্লোবাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা,দক্ষতা,বিজ্ঞতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করা দরকার। আর ছাত্র সংগঠন সব সময়ই একটি চলমান এবং পরিবর্তনশীল প্রক্রিয়া। পরিবর্তনশীল বিশ্বের চাহিদা এবং জাতীয় প্রয়োজনীয়তার নিরিখে কাঙ্ক্ষিত ও যোগ্য সংগঠক তৈরির জন্য সময়ের সঙ্গে নেতৃত্ব পরিবর্তিত হয় এবং এভাবেই সময়োপযোগী কর্মক্ষমযোগ্য নাগরিক তৈরি হয়। 

সিলেট নগরীর শিবগঞ্জস্ত দলীয় কার্যালয়ে ৩০ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টা থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষকের আলোচনায় ছাত্র জমিয়তের প্রতিষ্ঠানকালীন সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। 

সংগঠনের সভাপতি হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় প্রশিক্ষণ প্রদান করেব সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, ছাত্র জমিয়তে সাবেক সাধারণ সম্পাদক ও জমিয়তের যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব ফয়জুল হাসান খাদিমানী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মঈনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।