আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ৪  শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র সহ যৌথ বাহিনীর হাতে আটক

(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় তালুচ বাজারের শী’র্ষ সন্ত্রাসী কালাম সহ ৪জন অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আ’ট’ক । ৬ জানুয়ারি(সোমবার)সকাল ৮ টায় দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ বগুড়া এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস টিম অস্ত্র উদ্ধারে গুনাহার ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালাম(৪০)কে আটক  করে তার দেওয়া তথ্য মতে আরো তিন জনকে আটক করে ৪টি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ১ পিস্তল,৬টি চাপাতি,৩টি হাসুয়া, ৯টি দা,১১টি চাকু নগদ ৭লাখ৭০হাজার টাকা এবং মাদকের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়। আটকৃত আসামিরা গুনাহার ইউনিয়নের সাবেক শ্রমিক দলের সভাপতি তালুচ পশ্চিমপাড়া এলাকার মৃত :কফিল উদ্দিনের দুই ছেলে আবুল কালাম আজাদ(৪০),বাবলু(৫০),উভয় দুই ভাই।অন্য আসামীরা তালুচ বাজারের জমির প্রামাণিকের ছেলে আব্দুর রহিম(৫০),একই এলাকার ইসমাইলের ছেলে ইয়াসিন আলী(৪২)।সকলের থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া।উক্ত কালাম বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি মারপিট অস্ত্র প্রদর্শন বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান,আটককৃত আসামি কালাম এর বিরুদ্ধে ২৭ মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।