আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা গাজী মারুফ’র  অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি’র মহাসচিহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।

আরো শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান,স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া।

উল্লেখ্য, রবিবার ৫ই জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা ছাত্রদলের সমাবেশ ও শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বুকে কিছুটা ব্যাথা অনুভব  হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান, রাতে আবার প্রচন্ড ব্যথা শুরু হলে মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।