তারিখ: ০৬ জানুয়ারী ২০২৫ ইং
শোক বার্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ গতরাতে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর। সে একজন ন¤্র, ভদ্র, অমায়িক মানুষ ছিল। দলের প্রত্যেক নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। দলের প্রত্যেকটি কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ছিল। গাজী মারুফ আহমেদ -এর এই অসময়ে চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হবে তা পুরন হওয়ার মতো নয়। বিএনপি একজন তরুন নেতাকে হারাল।
গাজী মারুফ আহমেদ -এর মৃত্যুতে আমি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন, আমিন।






