আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে একতা যুব সংস্থার তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল ৯ জানুয়ারি

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী একতা যুব সংস্থার উদ্যোগে ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, মৌলভীবাজার শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বর্তমান সময়ের তরুণ আলোচক আলী হাসান উসামা, মুফতি মোতালেব হোসেন সালেহী, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আফসারীর ছেলে হাফেজ সাইফুল্লাহ আনসারী, মাওলানা আবুল হাসান সাদি ও মাওলানা শামসুল ইসলাম।

সভাপতিত্ব করবেন মৌলভীবাজার দারুলউলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুল ইসলাম, ধরকাপন জামে মসজিদের ইমাম হাফেজ আছাদ আহমদ চৌধুরী, বরুণা মাদাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ।

এছাড়াও এতে দেশ-বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। মাহফিলে উপস্থিত থেকে সফল করার জন্য আহবান জানিয়েছেন একতা যুব সংস্থার সভাপতি সেলিম আহমেদ।