আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া সান্তাহার রেল স্টেশনে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিলেন ইউএনও

 ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর সান্তাহার পৌর এলাকাসহ আশেপাশে বইছে শৈত্যপ্রবাহ।  প্রচন্ড শীতে কাটছে এলাকার মানুষ।  এতে শীত বস্ত্র নিয়ে এলাকার অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ালেন আদমদিঘী উপজেলা নিবাহী অফিসার রুমানা আফরোজ।  তিনি  বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের  মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।

এছাড়াও একই দিন রাতে উপজেলা নিবাহী অফিসার রুমানা আফরোজ  সান্তাহার জামিয়া মাহমুদিয়া জাফরিয়া রওজাতুস-সুন্নাহ্ মাদ্রাসায় ২০জন শিক্ষার্থীদের মাঝে ও শীতবস্ত্র বিতরণ করেন।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে রাত্রি যাপনকৃত ভিক্ষুক রমজান ও আয়েশা, বলেন স্যারের দেয়া শীতবস্ত্র পেয়ে আমি খুশি হয়েছি এখন রাতে শীতের কষ্ট লাবেনা। #