আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মেলার নামে খেলার মাঠ দখলমৌলভীবাজারে শিল্প ও বানিজ্য মেলা বন্ধের দাবী ব্যাবসায়ীদের


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের গীর্জাপাড়াস্থ (কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ) মাঠ প্রাঙ্গণে “গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্ট” এর সার্বিক পরিচালনায় ও “দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ” আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫ইং এর আয়োজন করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত মেলার কার্যক্রম বন্ধের দাবী জানিয়েছেন। গত ১০ জানুয়ারী (শুক্রবার) বিকালে চৌমোহনাস্থ একটি মার্কেটের সামনে ব্যাবসায়ীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত মেলার কার্যক্রম বন্ধের দাবী জানান। আমরা ঐক্যবদ্ধ পরিষদ মৌলভীবাজার এর সভাপতি সাংবাদিক আলী হোসেন রাজন এর সভাপতিত্বে আয়োজিত সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- মো: জাহাঙ্গীর, ইয়াকুব, বিজয় দেব, মো: শফিক, মো: লিটন, রুফজান আক্তার, প্রিতম ধর, সাকিব মিয়া, মো: আব্দুল বাছিত, ফয়সল, সুমন, সফিক, মিদুল, কাজল, সাকের, ইমরান, মো: রিপন, হানিফ, মো: সিফন আহমদ, সজল চন্দ্র দেব, সঞ্জয় দেব, মামুন, আইয়ুব, শংকর দাশ,মাসুম মিয়া, মামুনুর রহমান, বিকাশ পাল, কৃঞ্চ দে ( রাজু),দিলিপ, মো: ইসমাইল, লিকছন মিয়া, টিটু রায়, বিপুল ধর, বিল্লাল মিয়া, জামাল আহমদ, রিংকু দাশ, রিপন প্রমুখ। বক্তারা বলেন- স্থানীয় ব্যবসায়ীদের সাথে কোন আলোচনা না করেই অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছর মেলার অনুমোদন দেয়া হয়। বিভিন্ন কারণে ব্যবয়ায়ীরা ক্ষতিগ্রস্থ-ঋণগ্রস্থ। এই সময়ে মেলার কার্যক্রম ও মেলা উদ্বোধন করা হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে। তাছাড়া, খেলার মাঠে মেলা আয়োজনের কোনো নিয়ম না থাকলেও প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ দখল করে মেলার আয়োজন করা হয়।