আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রোববার কমলগঞ্জে চা শ্রমিকদের সমাবেশে যাচ্ছেন সারজিস আলম


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :  
এবার মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। কথা বলবেন চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরী নিশ্চিয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে। সমাবেশটি হবে রোববার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে।
এ চা শ্রমিক সমাবেশে আরো উপস্থিত থাকেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, জুলাই অভুত্থানের আকাঙ্খা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যচ্ছি। চা শ্রমিক জনগোষ্টী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট  চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরই প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা এবং মনুষ্যোচিত মজুরির দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। চা শ্রমিক নেতা ধনা বাউরী বলেন, চা শ্রমিকদের অনেক সমস্যা। এই বিষয়গুলো আমরা সমাবেশে তুলে ধরা হবে। এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিকরা আসবেন।
অপর চা শ্রমিক সন্তান আপন বোনার্জী রুদ্র জানান, আগামী রোববার চা শ্রমিক সমাবেশটি করা হচ্ছে। কারণ রোববারে চা বাগান বন্ধ থাকে। তাই এই সমাবেশে বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত হবে।