আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ৩ দফা দাবীতে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি : স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীন ভাবে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন সহ ৩ দফা দাবীতে রবিবার দুপুরে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। দাবীর মধ্যে রয়েছে ২৫-২৬ ফেব্রুয়ারী-২০০৯ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পূণর্বাসন পূর্বক চাকুরীতে পূনঃর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিৎকরন। উল্লেখ্য যে, ২০০৯ সালের চাকুরীচ্যুত সকল বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর এর চাকুরীচ্যুত ডিএডি নজরুল ইসলাম বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউল হক জিয়া, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আল জাবের, সাকিব খান প্রমূখ।