আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে নাসির আহমেদ শাহীন এর শীতবস্ত্র বিতরণ

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নাসির আহমেদ শাহিন এর উদ্যোগে পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের সার্বিক তত্ত্বাবধানে ছিন্নমূল শিশু ও অসহায় দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত।
বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদের
সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায়
রোববার (১২ জানুয়ারি ২০২৫) দুপুরে শহরের পৌরসভা মিলনায়তন হল রুমে প্রায় দুইশত পঞ্চাশ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি (সহ-সভাপতি পদ মর্যাদা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার নাট্যলোকের উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে সভাপতি বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খাঁন, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির আহমেদ শাহিন বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি’র নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছেন। এরই ধারাবাহিকত মৌলভীবাজারে অসহায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।