আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শীতার্তদের মাঝে মৌলভীবাজার পৌরসভার কম্বল বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পৌরসভা সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলয় হতে প্রাপ্ত কম্বল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা।

দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মৌলভীবাজার পৌরসভা সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।

এসময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মুমিন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার এসেসর (চলতি দায়িত্ব) এ.কে.এম. নুরুজ্জামান, সহকারী এসেসর বিজন কান্তি পাল, সহকারী এসেসর মোঃ ময়নুল ইসলাম, ভান্ডার রক্ষক রুমেল আহমদ, সহকারী কর আদায়কারী (চলতি দায়িত্ব), আব্দুল কাইয়ূম, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন প্রমুখ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।