আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে হজরত শাহ্ জালাল (রহ:) মাজারে প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদের শীতবস্ত্র বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হজরত শাহ্ জালাল (রহঃ) মাজার প্রাঙ্গণে শীতার্ত ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক  (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপদেষ্টার  সহকারী একান্ত সচিব নাজমুস সাদাত পারভেজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, শাহ্ জালাল (রহঃ) এর অন্যতম খাদেম শামুন মাহমুদ খান, সমাজসেবী বাপা সভাপতি  আব্দুল করিম কিম, প্রফেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী ।  

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ সিলেট নগরীর রায়নগর শিশু পরিবার (বালিকা)  পরিদর্শনে যান। পরিদর্শন শেষে নিবাসীদের শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপদেষ্টার সহকারী একান্ত সচিব নাজমুস সাদাত পারভেজ, বিভাগীয় সমাজসেবা কাযালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। বক্তব্য রাখেন রায়নগর শিশু পরিবারের নিবাসী তমালিকা পাল। পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিশু পরিবারের নিবাসী দ্বাদশ শ্রেণীর ছাত্রী মোখলিসা বেগম, গীতা পাঠ করেন কনিকা রানী দাশ, পরে দলীয় সংগীত পরিবেশন করেন তাসনিয়া, শারমীন, ও তাদের দল। নৃত্য পরিবেশন করেন সীপা ও তার দল। একক সংগীত পরিবেশন করেন শারমীন বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেন, দেশপ্রেমিক হিসেবে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। আমাদের অর্জনকে ধরে রাখতে হবে। আমাদের ছাত্ররা এ দেশের জন্য রক্ত দিয়েছে ঋণ আমাদের শোধ করতে হবে। তিনি বলেন শীতার্ত মানুষসহ দেশের কল্যাণে সরকার কাজ করছে। দেশের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।