আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক নূরুল ওয়াহিদ’কে সংবর্ধনা

 নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের বড়লেখায় একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বড়লেখা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ফয়ছল আহমদ।

বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ইসলামী ব্যাংক দাসেরবাজার আউটলেট ইনচার্জ হাফিজ ফয়ছল আহমদ, বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য তাহমীদ ইশাদ রিপন, রেদওয়ান আহমদ রুম্মান ও তাওহিদ সারওয়ার মান্না। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বড়লেখা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস।

এসময় অন্যদের মাঝে সাংবাদিক নাজমুল ইসলাম তুহিন, বড়লেখা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ জে লাভলু, যুব কল্যাণ পরিষদের বড়লেখা পৌর বিভাগের আহ্বায়ক ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন সেক্রেটারি মোল্লা আহমদ হোসাইন, সাপ্তাহিক সময়ের চিত্র প্রতিনিধি নিজাম উদ্দিন, যমুনা প্রতিদিন প্রতিনিধি শাহরিয়ার আহমদ শাকিল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আফজাল হোসেন রুমেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।