আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে একমাত্র কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

১৩ তম বর্ষপূর্তি ও ১৪ তম বর্ষে পদার্পণ করলো সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার’।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী, ব্র্যাকের উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও স্টেশন হিসেবে মৌলভীবাজার জেলায়  ‘রেডিও পল্লীকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০১২ সালে। বর্তমানে সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার মানুষ শুনতে পান রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালা।

আঞ্চলিক ভাষায় নানা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিভিন্ন ধরনের তথ্যমূলক অনুষ্ঠান প্রচার, সচেতনতামূলক বার্তা, সরকারি নির্দেশনা প্রচারসহ নানা কর্মসূচির মাধ্যমে রেডিও পল্লীকণ্ঠ ভরসা ও বিনোদনের মাধ্যম হিসেবে আপন হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের কাছে।

রেডিওর লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা সরাসরি টকশোতে অর্থাৎ স্থানীয় সব বিষয়ে প্রচার প্রক্রিয়ায় এসএমএস ও ফোনকলের মাধ্যমে জনগণ সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয় যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ রেডিওর মাধ্যমে জনগণ পেয়ে থাকেন।

কমিউনিটি রেডিও’র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ। রেডিও পল্লীকণ্ঠে স্থানীয় কৃষক তার কৃষির কথা বলতে পারছে, একজন নারী তার সফলতার গল্প বলতে পারছেন, কবি তার লেখা কবিতা পাঠ করতে পারছেন।

স্থানীয় ভাষায় সম্প্রচার করছে পিএসএ (পাবলিক সার্ভিস এনাউচমেন্ট), রেডিও নাটক, গান ইত্যাদি। বর্তমানে সারাদেশে ১৯টি কমিউনিটি রেডিও তাদের কার্যক্রম পরিচালনা করছে।