প্রিয় সুধী,
শুভেচ্ছা জানবেন! আপনি জানেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখের গেজেট প্রজ্ঞাপনের (এস.আর.ও. নম্বর ৩৩২-আইন/২০২৪) মাধ্যমে ‘‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’’ গঠন করে। সংস্কার কমিশন সরকার কর্তৃক নির্ধারিত কার্যপরিধি অনুসরণ করে সংগৃহীত তথ্য, মতামত ও সুপারিশসমূহ বিচার বিশ্লেষণের পর, দুদককে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আজ ১৫ জানুয়ারি ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আপনার বিবেচনার জন্য এই ইমেইলে প্রতিবেদনটির সারসংক্ষেপ সংযুক্ত করা হয়েছে।






