আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দুদক সংস্কার প্রতিবেদনের সারসংক্ষেপ

প্রিয় সুধী, 

শুভেচ্ছা জানবেন! আপনি জানেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখের গেজেট প্রজ্ঞাপনের (এস.আর.ও. নম্বর ৩৩২-আইন/২০২৪) মাধ্যমে ‘‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’’ গঠন করে। সংস্কার কমিশন সরকার কর্তৃক নির্ধারিত কার্যপরিধি অনুসরণ করে সংগৃহীত তথ্য, মতামত ও সুপারিশসমূহ বিচার বিশ্লেষণের পর,  দুদককে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আজ ১৫ জানুয়ারি ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। আপনার বিবেচনার জন্য এই ইমেইলে প্রতিবেদনটির সারসংক্ষেপ সংযুক্ত করা হয়েছে।