আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের বড়লেখায় নিসচা’র উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে দুইজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জার্মানি প্রবাসী ওলিউর রহমান পারভেজ ও উত্তর আমেরিকা মুসলিম উম্মাহ পরিষদের সদস্য রেদওয়ান আহমদকে বৃহস্পতিবার রাতে স্থানীয় রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দরা নিসচার পক্ষ থেকে সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি

আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক  সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় প্রবাসীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উত্তর আমেরিকা মুসলিম উম্মাহ পরিষদের সদস্য রেদওয়ান আহমদ, নিসচার কার্যকরী সদস্য জার্মানি প্রবাসী ওলিউর রহমান পারভেজ। 

এছাড়াও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, আশফাক আহমদ, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ। 

অতিথিবৃন্দরা বলেন, নিসচার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তারা প্রবাসীদের প্রতি যে, সম্মান প্রদর্শন করে যাচ্ছেন এ জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, সামাজিক-মানবিক কর্মকান্ডের পাশাপাশি সড়ক দুর্ঘটনামুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নিসচা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা জেলা সড়ক ও জনপদ (সওজ) এর কর্মকর্তার সাথে বৈঠক করে ঝুঁকিপূর্ণ স্থানে রোড সাইন, দূরত্বের তথ্য সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।