আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অভিষেক সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবাসন ব্যবসায়ী আলহাজ মোঃ হারুনুর রশীদ।

সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মিফতাহল হোসেন সুইট।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবীদ আবেদ রাজা, রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ শাহ কামাল উদ্দিন, রাজনীতিবিদ মনিরুল ইসলাম তুরন, আবাসন ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী মোতাহির হোসেন জুনেদ, নাট্য অভিনেতা শাহেদ মোশারফ, রাজনীতিবিদ  সুহেল ইবনে রাজা, সংগঠনের সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সুহেল আহমদ মেম্বার, আমিরুল ইসলাম মাসুম মেম্বার, বিশিষ্ট মুরুব্বী জিল্লুর রহমান জিলু, মনু মিয়া প্রমুখ।