★
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া আহলিয়া দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট, গোয়াইনঘাট, সিলেট-এর দুইদিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম দিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ও দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত চলবে মাদ্রাসা মাঠে এই মহাসম্মেলন।
২২ ও ২৩ জানুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দস্তারবন্দী মহাসম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামীর উদ্বোধনী বক্তব্যে শুরু হবে। মাদ্রাসার ১১৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী এই মহাসম্মেলন ৮ অধিবেশনে শেষ হবে।
মহাসম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের পাওয়ারফুল মুসলিম লিডার হিসেবে পরিচিত ভারতের মাওলানা সায়্যিদ আরশাদ মাদানি ও পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও ভারতের সায়্যিদ মাহমুদ মাদানী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলীল আহমদ কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, দেওবন্দের মুফতী আমিন পালনপুরি, ফয়সাল নাদিম পাকিস্তানিসহ দেশ বিদেশের কয়েক ডজন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
মাদ্রাসার আসসালাম ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী ও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম (লামাকুটাপাড়ী হুজুর) দস্তারবন্দী মহাসম্মেলনের সর্বাত্মক সফলতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে উপস্থিতি ও দোয়া কামনা করছেন। বিজ্ঞপ্তি।
.
বার্তা প্রেরক-
আবু তালহা তোফায়েল (০১৭২৪-৬৯১৭০৪)
মিডিয়া সমন্বয়ক, দস্তারবন্দী মহাসম্মেলন।
দারুসসালাম লাফনাউট, গোয়াইনঘাট, সিলেট।






