আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে নাসির আহমদ শাহিন’র উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী  কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন এর সার্বিক সহযোগিতায় ২ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

 নাসির আহমদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ ও হেলাল আহমদ এর যৌথ সঞ্চালনায় কম্বল বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌছ ,বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ূন,

জেলা বিএনপি’র আহবায়ক কমিটির  সদস্য আব্দুল মুকিত ,বকশী মিসবাউর রহমান,মুজিবুর রহমান মজনু,মনোয়ার আহমেদ রহমান,মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, কানাডা বিএনপি নেতা গাজী কামাল, 

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। 

এছাড়াও মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা আব্দুল হেকিম, খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ,খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুলসহ আরো অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।