আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে তারুন্যের উৎসবের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারুন্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর আমজাদ আলী সড়কে শাখা মুড়া ছড়ায় অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, সোমবার থেকে পর্যায়ক্রমে আমজাদ আলী সড়কে পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন এবং ড্রেনের শেষ প্রান্তে প্রবাহমান শাখামুড়া ছড়ার (নদী) ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। যাতে পানির প্রবাহ না থেমে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এই ড্রেন এবং শাখামুড়া ছড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, শহরের পনি নিস্কাশনে শাখামুড়া ছড়া ও ভুরভুরিয়া ছড়া খনন ও পরিস্কার রাখা খুবই জরুরী। এব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রালয়ের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।