আজ ২৬ জানুয়ারি সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে। ট্রাফি সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে এক বন্যাট্য র্যালির আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন স্থরের কর্মকর্তা, বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট, নিরাপদ সড়ক চাই সংঘটনের সদস্য বৃন্দ, বিভিন্ন পরিবহন শ্রমিক সংঘটনের সদস্য বৃন্দ সহ অনেক সচেতন নাগরিক বৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি পুনাক গ্যালারী সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে আবার পুনাক গ্যালারীতে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী মৌলভীবাজারে পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম সাহেবের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সৌজন্যে : সাপ্তাহিক দেশপক্ষ। মৌলভীবাজার।






