আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে ট্রাফিক আইনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক সপ্তাহ পালিত

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার 

“ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে ট্রাফিক বিভাগের আয়োজনে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।

রবিবার (২৬শে জানুয়ারি) ট্রাফিক বিভাগের আয়োজনে শ্রীমঙ্গল থানা থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ, এস এম জালাল উদ্দীন, সার্জেন্ট জয়ন্ত কুমার দাশ, ঝন্টু বৈদ্য সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ছাত্ররা যানবাহনের চালকদের ট্রাফিক সচেতনতা উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগান ও গাড়ির চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই এস এম জালাল উদ্দীন

 বলেন, ‘ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দুর্ঘটনার প্রবণতা কমবে এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’ এসময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উৎসাহ দেন।