আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্যোগে কার্ডিফে ফিরুজ আলীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান, জালালিয়া মসজিদ ও বাংলাদেশ সেন্টার এর ট্রাষ্টি মরহুম আলহাজ্ব ফিরুজ আলী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বৃটেনস্থ কার্ডিফের বাংলাদেশ সেন্টারে ওয়েলস কুলাউড়া সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি কমিউনিটি লিডার সৈয়দ আমান উল্ল্যাহ খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার সাবেক ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমেদ।

সংগঠনের সেক্রেটারি বদর উদ্দিন চৌধুরী বাবর ও ওয়েলসের কমিউনিটি সংগঠক আলহাজ্ব লিয়াকত আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,  জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির, মরহুম আলহাজ্ব ফিরুজ আলী এর পুত্র  মিনহাজ আলী জেপি, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, জালাল উদ্দীন চৌধুরী, আলহাজ্ব আসাদ মিয়া, নজিব আলী, মুহিবুর ইসলাম মায়া, ইকবাল আহমেদ ও সুমন আলী।

সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

মরহুম ফিরুজ আলী একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি এখানকার কমিউনিটির উন্নয়নে ও এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল সহ মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে  কাজ করে গেছেন বলে উল্লেখ করে বক্তারা তাঁর মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যাক্ত করেন।