আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুরন

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম তুরন।

রবিবার (২৭ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মনিরুল ইসলাম তুরনকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত পত্রে উল্লেখ করেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ পবিত্র উমরাহ পালনে বিদেশে অবস্থানকালীন সময়ে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মনিরুল ইসলাম তুরণ। পাশাপাশি দলের কার্যক্রম পরিচালনায় তিনি সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।