আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আগিউনে ফখরুল হত্যা মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে ছিটকি জাল পাতানো-কে কেন্দ্র করে ফখরুল ইসলাম (৩৫)-কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী রায়হান মিয়া (২০)-কে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজার এর একটি আভিযানিক দল। তিনি আগিউন গ্রামের গোলাপ মিয়ার পুত্র। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারী রাত ২ ঘটিকার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন খনকিনি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। জানা গেছে গত ১৩ অক্টোবর বিকালে গোলাপ মিয়ার নেতৃত্বে ফখরুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে উত্তেজিত স্থানীয় জনতা সুমনা বেগম-নামীয় এক নারীকে পুলিশের কাছে তুলে দেন। এ ঘটনায় নিহত ফখরুল এর বড় ভাই মো: টিটু মিয়া বাদী হয়ে রায়হান মিয়া (২০), মতিউর রহমান (২০), গোলাপ মিয়া (৬০), আলফু মিয়া (৬৩), মখলু মিয়া (৩৩), আকবর মিয়া (৫৫), সুমনা বেগম (২৩), আলা মিয়া (৬৫),সহ অজ্ঞাতনামা ২/৩জন-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং- ২১/৩১১, তারিখ : ১৪/১০/২০২৪ইং) দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদীসহ পরিবারের লোকজন অভিযোগ করে বলেন- মামলার আসামীসহ তাদের ঘনিষ্টজন তাদেরকে হুমকি দিচ্ছে। আসামী পক্ষের লোকজন তাদের গৃহপালিত গরু অন্যত্র সরিয়ে নিয়ে গরু চুরি, ভাংচুর ও লুটপাট এর মিথ্যা নাটক সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানী করছে।