আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগীতা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ইং, ও চিত্রাংকন প্রতিযোগীতা-পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে। মৌলভীবাজার (ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন) সহকারী পরিচালক মোহাম্মদ যোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ও পি.টি কনসালটেন্ট ইয়াকুব আল আনছারী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো: হাবিবুর রহমান। তিনি বলেন-অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। অটিজম শিশু রয়েছে তাদের প্রতি আমাদের মানসিকতার পরিবর্তন করে তাদেরকে ভালোবাসতে হবে। জীবনের গতি পরিবর্তনের জন্য সবার সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোন ভাবেই অবহেলা করা যাবে না। সমাজের আর দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার অধিকার আমরা খর্ব করতে পারিনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কনসালটেন্ট সাইকোলজি বিশেষজ্ঞ জামান হোসেন, কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ আশিকুর রহমান ও মৌলভীবাজার প্রতিবন্ধী বিষয়ত কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমুখ