আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি  মৌলভীবাজারের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে সম্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকায় শহরের কোর্ট রোডস্থ পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় দর্প নারায়ন সূত্রধর এর সঞ্চালনায় ও এডভোকেট ডঃ মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব মোস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএম শহিদুল হক অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও কেন্দ্রীয় আহ্বায়ক  মোঃ হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সহ ব্যাংকের অবসরপ্রাপ্ত হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার আগত কর্মকর্তাবৃন্দ। 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম। পূবালী ব্যাংকের সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে মোনাজাত করেন এডভোকেট ড.মুহাম্মদ আবু তাহের।

 সভায় পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে এডভোকেট ডঃ আবু তাহেরকে সভাপতি ও প্রদীপ কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আঞ্চলিক নির্বাহী কমিটি গঠন করা হয়।