আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

 যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সেন্ট্রাল লন্ডন বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। 

(০৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে  ০৯ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন – মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সহ সভাপতি মুকিদ আহমদ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম.এ নিশাত, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন , সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাসহ মৌলভীবাজার  জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবকদল, জেলা ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদকে। 

জুয়েল আহমদ বলেন – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ম্যাসেজ হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র পূর্ণ সহযোগিতা করে যাবে ও বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।