আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

হাকালুকি যুব সাহিত্য পরিষদের ক্যারিয়ার গাইডলাইন ও মেধাবৃত্তি প্রদান 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি: ‘হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য: আজকের প্রস্তুতি” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।”

সংগঠনের সভাপতি” সাংবাদিক হোসাইন আহমদের’ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক “রুমেল আহমদের’ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. এনামুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, শিক্ষক ও লেখক এম. এস. আলী, শিক্ষক ফখর উদ্দিন, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম ও সিএনআরএস কর্মী মোহাম্মদ আজির উদ্দিন।

উপস্থিত হন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান মনির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক এফরুল ইসলাম রুহিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি লিমিটেডের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল রাসেল, অফিস সম্পাদক আব্দুল আজিম রাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রাসেল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ, সদস্য আব্দুল কাদির, বদরুল ইসলাম প্রমুখ।

‘অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।”