আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বাংলাদেশের জীবন বীমার গতানুগতিক পদ্ধতির আমূল পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে পথচলা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্মপ্রদ্ধতি, ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর শহরের এম. সাইফুর রহমান সড়কস্থ আর.কে কমপ্লেক্স ৫ম তলা সেলস অফিসে ব্রাঞ্চ ম্যানেজার প্রলয় রঞ্জন ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রিয়ময় পাল।

ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হামিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইউনিট ম্যানেজার বিভাকর চক্রবর্তী, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) উপদেষ্টা জামালউদ্দিন আহমদ, চট্টগ্রাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুবউদ্দিন, মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক) প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচকরা কোম্পানীর সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়িক কৌশল এবং গ্রাহকসেবার দিক তোলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহক আস্থা অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সকল শ্রেণীপেশার লোকদেরকে উন্নত বীমা সুবিধার আওতায় নিয়ে আসতে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।