আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ঢাকা শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক আন্দোলনে পুলিশ বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল দ্বারা নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ডিএমএফ ইন্টার্ন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীবৃন্দ (সোমবার) ১০ ফেব্রুয়ারী দুপুর ২টায় মৌলভীবাজার প্রেসকèাব সম্মুখে। ডা: এ কে এম শামসউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ মৌলভীবাজার-এর জেলা সমন্ময়ক মোক্তাদির বেগ এর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার জেলা সমন্ময়ক তানজিয়া শিশির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা: সাহাব উদ্দিন বাবলু, ডা: মুবিনুল হক জনি, ডা: ফরহাদ আহমেদ, শিক্ষার্থী- সিহাব আলী, ইলিয়াস আহমেদ প্রমুখ। বক্তারা তাদের ৪দফা দাবী তুলে ধরে বলেন- ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারী/বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃজন, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১বছর ইন্টার্নশীপ, প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র (মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন, ও আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।